Wednesday, June 24, 2026

৮৬ দিন আগে প্রকাশিত CBSE দশম – দ্বাদশ পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি!

Date:

Share post:

২০২৫ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) ক্লাস টেন ও টুয়েলভ-এর পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি (Board Exam Routine) বোর্ডের তরফে প্রকাশ করা হল।আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে লিখিত পরীক্ষা শুরু। বুধবার রাতে সিবিএসইর ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

জানা যাচ্ছে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি বোর্ড পরীক্ষার প্রথম দিনে দশম শ্রেণির ছাত্র ছাত্রীরা ইংরেজি ভাষার লিখিত পরীক্ষা দেবেন। একই দিনে দ্বাদশ শ্রেণির জন্য অন্ত্রপ্রনোরশিপ পরীক্ষা রাখা হয়েছে। ক্লাস টেনের পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ ২০২৫ তারিখে। ক্লাস টুয়েলভ-এর শেষ পরীক্ষা ৪ এপ্রিল। অক্টোবর মাসে বোর্ডের তরফে আগামী বছরের পরীক্ষার সময়সূচি জানানো হলেও পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হলো গত বুধবার (২০ নভেম্বর)। এই প্রথমবার ৮৪ দিন আগে সূচি প্রকাশিত হয়েছে। যদিও রেজাল্টের দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। সিবিএসইর অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in থেকে পিডিএফ আকারে রুটিন ডাউনলোড করে নেওয়া যাবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...