Monday, April 6, 2026

আমার দরকার নেই এক পয়সাও, ভোটে লড়তে প্রয়োজনে আঁচল পাতব: মমতা

Date:

Share post:

জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যে প্রাকৃতিক সম্পদ চুরির বিরুদ্ধে পুলিশকে কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার দরকার নেই এক পয়সাও। এদিন মমতা বলেন, চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটাকে টলারেট করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো। তাকে আইনের প্যাঁচে ধরো। আইনত জেলে পাঠাও। এখানে কোনও অজুহাত আমি শুনতে চাই না।

তিনি আরও বলেন, কেউ কেউ ভাবে একে ধরি ওকে ধরি। মাথায় রেখো কেউ বাঁচাবে না, আমি তো অন্তত বাঁচাব না।মমতার দাবি, ‘আমার দরকার নেই এক পয়সাও। বার বার আমি বলি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনও সরকারের কাছ থেকে বা কারও কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি। কোনও কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? প্রত্যেকের জন্য আইন সমান ভাবে কার্যকর হওয়া উচিত। সেখানে কোনও বৈষম্য হওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, আমার বাবা-মা মারা যাওয়ার পর  অনেকে স্ট্যাচু তৈরির কথা বলেছিল। আমি রাজি হইনি। আমি মনে করি, মানুষ কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে। তাই কাজের মধ্যে থাকি সবসময়।তার জন্য কোনও কিছু তৈরি করার প্রয়োজন নেই।

কেউ কেউ ভাবে, একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি। করে তোলাবাজি করি। তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না। আমি তো বাঁচাব না। আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই।


3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...