Saturday, April 4, 2026

‘নিউজিল্যান্ড সিরিজ থেকে শিক্ষা নিয়েছি, অজিদের বিরুদ্ধে নতুন ভাবে শুরু,’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বললেন বুমরাহ

Date:

Share post:

হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরই শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম টেস্টে নেই রোহিত শর্মা। পারথে এই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর এই টেস্টে নামছে ভারতীয় দল। তবে অজিদের বিরুদ্ধে নামার আগে এসব কিছু মাথায় রাখতে চাননা বুমরাহ। বরং তিনি জানান, শূন্য থেকে শুরু করবে তাঁর দল।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “ ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কিন্তু কোনও বোঝা বয়ে নিয়ে যেতে চাই না। ওখানে পরিস্থিতি আলাদা ছিল এখানে আলাদা। ” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ একটা দুটো সিরিজ খারাপ যেতেই পারে। কাউকে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। এবার সময় এসেছে তরুণদের নেওয়ার। সবাইকে সবার কাজ করতে হবে।“

প্রথম টেস্টে নেই রোহিত। দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। এরপর বুমরাহ জানান প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়া নিয়েও। এই নিয়ে বুমরাহ বলেন, “দলকে নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। আগেও এই কাজটা করেছি।“

আরও পড়ুন-Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস 


Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...