Tuesday, June 23, 2026

চারধাম যাত্রা শেষ, বদ্রীনাথ সংলগ্ন এলাকায় মিলল দেড় টন বর্জ্য!

Date:

Share post:

পুণ্যযাত্রা শেষে পরিচ্ছন্নতার কাজ শুরু হতেই বদ্রীনাথ (Badrinath Dham) সংলগ্ন এলাকা থেকে মিলল টন টন বর্জ্য পদার্থ। প্রশাসন সূত্রে খবর চারধাম যাত্রায় এ বছরে ৪৭ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। চলতি মরসুমের এই যাত্রা শেষ হয় গত ১৭ নভেম্বর। এরপরই পরিচ্ছন্নতার কাজ (Waste Clearance Work) শুরু করেছে ‘পর্যাবরণ মিত্র’। যদিও চারধাম থেকে মোট কত টন বর্জ্য উদ্ধার হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট কোনও হিসাব পরিসংখ্যান এখনও মেলেনি।

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির হিসাব বলছে, বদ্রীনাথ ধামে এই মরসুমে ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৪১ পুণ্যার্থী হাজির হন। কেদারনাথ ধামে (Kedarnath Dham) উপস্থিত হয়েছিলেন ১৬ লক্ষ ৫২ হাজার ৭৬ জন। এ বছরে পরিচ্ছন্নতা নিয়েও পুণ্যার্থীদের মধ্যে প্রচার চালানো হয়। এখনও পর্যন্ত যা খবর তাতে মূলত ব্রহ্ম কপাল, অষ্ট পথ, তপ্ত কুণ্ড, মেন বাজার এবং মানা গ্রাম থেকেই দেড় টন বর্জ্য উদ্ধার হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে ৫০ জনের একটি বিশেষ দল এই পরিছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...