Saturday, April 4, 2026

অস্ট্রেলিয়া সিরিজে কি দেখা যাবে শামিকে ? মুখ খুললেন বুমরাহ

Date:

Share post:

জোর চর্চায় মহম্মদ শামি। দীর্ঘ একবছর পর মাঠে ফিরেই, বল হাতে দাপট দেখিয়েছেন ভারতের তারকা পেসার। রঞ্জিট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নিয়েছেন ৭ উইকেট । শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতেও দাপট দেখিয়েছেন তিনি। এরপরই অস্ট্রেলিয়া সফরে শামির যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। সেই নিয়ে চলে আলোচনাও। আর এই নিয়ে এবার মুখ খুললেন যশপ্রীত বুমরাহ। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি। তার আগে শামি প্রসঙ্গে মুখ খুললে বুমরাহ।

প্রথম টেস্টের আগে শামি প্রসঙ্গে বুমরাহ বলেন, “ মহম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ও বল করা শুরু করেছে জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে ওকে অস্ট্রেলিয়ায় বল করতে দেখা যেতে পারে।“

দীর্ঘ একবছর পর বল হাতে মাঠে নামেন শামি। একদিনের বিশ্বকাপের পর আর মাঠে নামেননি তিনি। হয়েছে অস্ত্রোপচার। সম্প্রতি বাংলার হয়ে রঞ্জিতে ফিরেছেন শামি। রঞ্জিতে খেলার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলেও সুযোগ পেয়েছেন বাংলার তারকা পেসার। লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।

আরও পড়ুন- ‘নিউজিল্যান্ড সিরিজ থেকে শিক্ষা নিয়েছি, অজিদের বিরুদ্ধে নতুন ভাবে শুরু,’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বললেন বুমরাহ


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...