Friday, April 3, 2026

শুক্র-শনি শিলিগুড়িতে বন্ধ পানীয় জল পরিষেবা, পর্যাপ্ত বিকল্পের আশ্বাস মেয়রের

Date:

Share post:

রক্ষণাবেক্ষণের কাজ এবং নতুন জলধার নির্মাণের কারণে শুক্র ও শনি এই দুদিন পানীয় জল পরিষেবা বন্ধ শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality) এলাকায়। যদিও এতে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব (Goutam Deb)। ৪৭টি ওয়ার্ডে জল পৌঁছে দেওয়ার জন্য ২৫ টি ট্যাঙ্কার আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নতুন ইনটেক ওয়েলের সঙ্গে পুরনোর সংযুক্তিকরণের জন্য আজ ও আগামিকাল ২ দিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ট্যাঙ্কার থেকে প্রয়োজনীয় জল সরবরাহ করা হবে পাশাপাশি মজুদ থাকবে ওয়াটার পাউচও। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জল সরবরাহ করার পর বন্ধ হয়েছে পরিষেবা, ২৪ নভেম্বর থেকে যা আবার স্বাভাবিক হবে। এই দুদিন ১ লক্ষ করে জলের পাউচ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...