Saturday, March 14, 2026

বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করের নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তিলোত্তমা নামের (R G Kar) নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগ উঠেছে।

প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ করার ঘটনায় যদি বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে।’

অভিযোগ, আরজি করের নির্যাতিতার নাম একাধিকবার প্রকাশ্যে এনেছেন বিনীত গোয়েল এবং তা আইনবিরুদ্ধ। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে ওঠা এই মামলায় বৃহস্পতিবার কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়, এই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের কোনও ভূমিকা নেই। স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের তরফ থেকে বিষয়টি বিবেচনাযোগ্য।

এ দিন আদালত নির্দেশ দিয়েছে, রাজ্য, কেন্দ্র এবং বিনীত গোয়েলকে নিজেদের বক্তব্য আদালতে হলফনামা আকারে জমা দিতে হবে। মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে ২৩ ডিসেম্বর।

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত গোয়েল। পুলিশ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, এই অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেন জুনিয়র ডাক্তাররা। পরে তাকে এই পদ থেকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার পদে আনা হয় মনোজ ভার্মাকে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...