Thursday, April 9, 2026

‘মাত্র ২৩ রানের জন্য হলনা ফেরারি’, ছেলে আর্যবীরকে মজার শুভেচ্ছা সেহবাগের

Date:

Share post:

একেবারে যেন বাপের ছেলে। বাবা যেমন ব্যাট হাতে দাপিয়ে বেরিয়েছেন, ঠিক তেমন ছেলেও হয়েছে তাই। যার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন আর্যবীর সেহবাগ। বীরেন্দ্র সেহবাগের ছেলে। ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে সেহবাগের দাপট আজও অতুলনীয়। আজও ক্রিকেটদুনিয়া মনে রেখেছে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। আর ঠিক বাবার মতনই মাত্র ১৭ বছর বয়সে ব্যাট হাতে দাপট দেখালেন আর্যবীর। দিল্লির হয়ে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেন তিনি। আর এরপরই শুভেচ্ছায় ভাসতে শুরু করেন আর্যবীর। বাদ গেলেন না সেহবাগও। ছেলেকে মজার শুভেচ্ছা জানান বীরু। যা নেট পাড়ায় ইতিমধ্যে ভাইরাল।

ছেলে ব্যাট হাতে দাপট দেখাতেই সেহবাগ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “খুব ভালো খেলেছ আর্যবীর। মাত্র ২৩ রানের জন্য ফেরারি হারিয়েছ। কিন্তু খুব ভালো। নিজের ভিতরের এই আগুনটা বাঁচিয়ে রাখো। আশা করব বাবার মতো সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি, ত্রিপল সেঞ্চুরি করবে। খেলতে থাকো।“ আর এরপরই নেটিজেনদের কৌতুহল জাগে, সেহবাগ কেন ফেরারির কথা বললেন আর্যবীরকে ? আর এখানেই চমক। কারণ, সেহবাগ আর্যবীরকে প্রতিজ্ঞা করেছিলেন, যদি আর্যবীর ৩১৯ রান করে সেহবাগের রেকর্ড ভাঙতে পারে, তাহলে থাকবে বিশেষ পুরস্কার। আর সেটা হল একটা ফেরারি। আর সেখানে আর্যবীর আউট হয়েছে ২৯৭ রানে। ২৩ রানের জন্য তার বাবার রেকর্ডও ভাঙতে পারেননি আর্যবীর।

 

View this post on Instagram

 

A post shared by Virender Sehwag (@virendersehwag)

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম ত্রিশতরান করেছিলেন সেহবাগ। ২০০৪ সালে ৩০৯ রান করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তার চার বছর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ৩১৯ রান তিনি।

আরও পড়ুন- আদৌ আউট ছিলেন রাহুল? শুরু বিতর্ক, রইল ভিডিও


Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...