Saturday, April 4, 2026

মিলল ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে শামিল হবেন আন্দামানের জারোয়ারাও

Date:

Share post:

অবশেষে ভোটার তালিকায় উঠলো নাম। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রাচীন জনগোষ্ঠী জারোয়া (Jarawa tribes in Anadan) অন্তর্ভুক্তরা এই প্রথমবার ভোটাধিকার পেলেন। ওয়াকিবহাল মহল বলছে গণতান্ত্রিক ভারতবর্ষে এ সত্যিই এক ঐতিহাসিক মুহূর্ত। প্রাথমিকভাবে ভোটার তালিকায় ১৯ জনের নাম উঠেছে। বাকি জারোয়া (Jarawa Community) প্রাপ্তবয়স্কদেরও ক্রমে ক্রমে এই তালিকায় সংযুক্ত করা হবে। দক্ষিণ আন্দামানের জেলা নির্বাচনী আধিকারিক অর্জুন শর্মা (Arjun Sharma) বৃহস্পতিবার ভোটার তালিকায় জারোয়াদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। এক্ষেত্রে এই জনজাতির গোপনীয়তা, ঐতিহ্য এবং স্বাতন্ত্র্যকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে প্রাধান্য দেওয়া হয়েছে।

আন্দামান ও নিকোবর প্রশাসনের মুখ্য সচিব কেশব চন্দ্র জানিয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই পদক্ষেপ সত্যিই এক বড় প্রাপ্তি। সমস্ত ভারতীয় জনজাতির সদস্যদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ করে তোলার জন্য নতুন করেই এই প্রয়াস শুরু হয়েছে। তবে ক্ষেত্রে তাদের নিজস্ব সংস্কৃতি এবং জীবন যাপন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকটাও লক্ষ্য রাখা হয়েছে। আন্দামান আদিম জনজাতি বিকাশ সমিতি এবং জনজাতি উন্নয়ন দফতর জারোয়াদের ভোটাধিকার প্রদানের এই প্রক্রিয়াকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভোট প্রক্রিয়া থেকে শুরু করে গণতন্ত্রে এর প্রয়োজনীয়তার সম্পর্কে আদিবাসী এই জনজাতিকে বোঝানোর গুরুদায়িত্ব পালন করেছেন তারা। যে ১৯ জনের নাম উঠেছে তাঁরা ফর্ম-৬ পূরণ করে বুথ স্তরের আধিকারিকের কাছে জমা করেছিলেন বলে খবর। দ্রুত বাকিদের কাছেও এই সুযোগ মিলবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...