Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো সম্মানহানি নয়: কেরালা হাইকোর্ট

Date:

Share post:

কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarai Vijayan) কালো পতাকা দেখানোর ঘটনায় মুখ্যমন্ত্রীর কোন সম্মানহানি হয়নি, পর্যবেক্ষণ কেরালা হাইকোর্টের (Kerala High Court)। কেরালার কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আনা কেরালা পুলিশের অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিল কেরালা হাইকোর্ট।

গত বছর কেরালায় সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পথে কালো পতাকা দেখায় কংগ্রেস (Congress) কর্মীরা। এই ঘটনায় কেরালা সরকারের নির্দেশে কেরালা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। পাল্টা আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস।

এই মামলায় কেরালা হাইকোর্টের (Kerala High Court) পর্যবেক্ষণ, কালো পতাকা দেখানো হয় প্রতিবাদের ক্ষেত্রে। এই পদ্ধতি বেআইনি নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদের ক্ষেত্রে কালো পতাকা দেখানো কোনভাবেই মুখ্যমন্ত্রীর সম্মানহানি করে না। এমনকি এই ঘটনার সময় কোন নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। প্রতিবাদীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করে আদালত। কার্যত হাইকোর্টের এই রায় কেরালার বাম সরকারের স্বৈরাচারী মনোভাবের উপর কড়া জবাব।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...