Saturday, April 4, 2026

যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১০ মাওবাদী!

Date:

Share post:

শুক্রের সকাল থেকে ছত্রিশগড়ের (Chattishgarh ) কন্টার ভেজ্জি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই যৌথ বাহিনীর। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে দুপক্ষের সংঘর্ষে ১০ মাওবাদীর মৃত্যু হয়েছে (Maoists Killed In Encounter In Chhattisgarh today)। প্রচুর অস্ত্র, বিস্ফোরক এবং বেশ কিছু নথি উদ্ধারের পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

ওড়িশা হয়ে এক দল মাওবাদী কন্টা পেরিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে জানতে পারার পরই, তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। কন্টা থানা ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড সকালে ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যেতেই শুরু হয় গুলির লড়াই। পাল্টা জবাব দেয় বাহিনীও। শেষ খবর পাওয়া অনুযায়ী এলাকায় এখনও গুলির লড়াই থামেনি।বস্তারের পুলিশ আধিকারিক পি সুন্দররাজ ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, তিনটে অটোমেটিক ফায়ার আর্ম-সহ একাধিক অস্ত্র ওই এলাকা থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...