Wednesday, June 24, 2026

সোমে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেক

Date:

Share post:

শনিবার রাজ্য়র ৬ কেন্দ্রে উপনির্বাচনের ফল। সোমবার, বিকেল চারটেয় কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Bandyopadhyay)। ৭ নভেম্বর জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় দলে সাংগঠনিক রদবদলের জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এই সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে মমতা ছাড়াও থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি -সহ কর্মসমিতির সদস্যরা।

শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ। ছয়ে ৬ হওয়ার আশা রয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে ভোট শতাংশ নিয়ে বিশ্লেষণ হতে পারে। কারণ, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনগুলিই যে কোনও রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট।

বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সাংগঠিক স্তরে রদবদলের জল্পনা চলছে। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং জানিয়ে ছিলেন, “আমার কাজ আমি করে দিয়েছি। চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গেছি। এবার নেত্রী সিদ্ধান্ত নেবেন“ সূত্রের খবর, এই সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠক।

এর পাশাপাশি, সোমবার থেকে শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় দলের অবস্থান কী হবে, আদানি-সহ কেন্দ্রীয় সরকারের বিরোধিতার ইস্যু নিয়ে অধিবেশনে কী স্র্যা টিজি নেওয়া হবে- সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে আলোচনার বিষয় নিয়ে তৃণমূলের তরফে কোনও তথ্য মেলেনি।








Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...