Thursday, June 25, 2026

থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাট, ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

শনিবারের সকালে থমকে গেল মেট্রো চলাচল (Metro Service Interrupted)। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ব্যাহত হল পরিষেবা। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ না থাকায় যাত্রীদের শোভাবাজারে নামিয়ে দেওয়া হয়। কাজের দিনে সকাল সকাল মেট্রো রেল পরিষেবা বিকৃত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।

কম সময় দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোর জনপ্রিয়তা যতই বাড়ুক না কেন, প্রায় প্রত্যেক দিনই পাতালরেলে বিভ্রাট যেন চেনার রুটিন হয়ে দাঁড়িয়েছে। শনিবার সকালে ৭ টা ৫ মিনিটে দমদম থেকে ছাড়া মেট্রোটি শোভাবাজার গিয়ে থেমে যায়। মেট্রো ও স্টেশনে ঘোষণা করা হয় আপাতত পরিষেবা বন্ধ, ট্রেন ছাড়তে দেরি হবে। প্রাথমিকভাবে সমস্যা কোথায় সেটা জানানো না হলেও পরে বলা হয় শ্যামবাজার ও গিরিশ পার্ক স্টেশনের তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ না থাকায় ট্রেন চলাচল ব্যাহত। কবি সুভাষ থেকে দমদমের দিকে মেট্রো চলছিল। অবশেষে আটটা নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...