Friday, April 3, 2026

মহকাশে চরম খাদ্যসঙ্কট! প্রস্রাব মেশানো স্যুপ খাচ্ছেন সুনিতারা

Date:

Share post:

মহাকাশে বিভিন্ন সমসস্যার সম্মুখীন সুনীতারা। তার মধ্যে অন্যতম খাদ্যের সঙ্কট। জানা গিয়েছে, এমনই অবস্থা বুচ এবং সুনীতার যে সেখানে খেতে হচ্ছে প্রস্রাব মেশানো স্যুপ!

গত জুন মাসে মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর। কিন্তু সময়মতো পৃথিবীতে ফিরতে পারেননি তাঁরা। কবে ফিরবেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

মহাকাশচারীদের কাছে দু ধরনের খাবার থাকে। শুকনো খাবারের মধ্যে থাকে গুঁড়ো দুধ, প্রাতরাশের শস্যজাতীয় খাবার, পিৎজা, চিকেন রোস্ট, টুনা ইত্যাদি। বিশেষজ্ঞের মতে, সুনীতাদের কাছে এই ধরনের খাবার থাকলেও তাজা ফল, আনাজের ভান্ডার কমছে। পৃথিবী থেকে ৩ মাস অন্তর আইএসএস-এ খাবার পাঠানো হয়। তবে জানা গিয়েছে, রিসাইকেল করা প্রস্রাব মেশানো স্যুপ খাচ্ছেন সুনীতারা।

নাসা বলছে তাঁরা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ফিরতে পারেন। কিন্তু সেটাও এখনও ঠিক নয়। তবে নাসার আশ্বাস, সব ব্যবস্থা করা হয়েছে। পৃথিবী থেকে চিকিৎসকরা সুনীতাদের স্বাস্থ্যের উপরে কড়া নজর রাখছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আরও পড়ুন- উপনির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নোটার সঙ্গে লড়াই করল বাম-কংগ্রেস, সর্বত্রই জামানত জব্দ

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...