Friday, April 3, 2026

অভিষেকেই তিন উইকেট, নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন হর্ষিত

Date:

Share post:

পারথে চলছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট । এই টেস্টে অভিষেক হয়েছে নীতীশ কুমার রড্ডি এবং হর্ষিত রানার। আর অভিষেক টেস্টেই দাপট দেখালেন দুই ক্রিকেটার। প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে দাপট দেখান নীতীশ। আর দ্বিতীয় দিন বল হাতে দাপট দেখালেন হর্ষিত রানা। নিলেন ৩ উইকেট। আর দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত হর্ষিত। নিজের এই পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন কোচ গৌতম গম্ভীরকে।

এই নিয়ে ম্যাচ শেষে হর্ষিত বলেন, “ আর অপেক্ষা করতে পারছিলাম না। কিন্তু গৌতি ভাই আমাকে বলেছিল, ‘ধৈর্য ধরো। যা সুযোগ পাচ্ছ, কাজে লাগাও।’ গৌতি ভাই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। বাকি সব কিছু ভুলে খেলার দিকে মন দিতে বলেছে। পরিশ্রমের ফল পেয়েছি। বুমরাহ ভাই শুরুতে ৩ উইকেট নিয়ে আমার কাজটা সহজ করে দিয়েছিল। আমাকে বার বার বলছিল উইকেট লক্ষ্য করে বল করতে। ঠিক জায়গায় বল ফেলতে পেরেছি বলেই ট্রেভিস হেডের উইকেট পেয়েছি।“

এরপরই নিজের অভিষেক নিয়ে বলেন, “ অভিষেকের আগের দিন আমি প্রায় সারারাত ঘুমোতে পারিনি। কিন্তু সকালে উঠে কোনও চাপ ছিল না। বরং চিন্তা হয়েছিল তার আগের দিন। যখন আমাকে জানানো হয়েছিল, আমার অভিষেক হবে। সেই সঙ্গে দলের সবার সামনে বক্তব্যও রাখতে হবে। অভিষেক হওয়ার খবরে আমি কেঁদে ফেলেছিলাম।“

আরও পড়ুন- পিএসজির আবেদন খারিজ, পুরনো ক্লাব থেকে বকেয়া বেতন পাবেন এমবাপে


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...