Wednesday, June 24, 2026

কংগ্রেসের মুখরক্ষা প্রিয়াঙ্কার, প্রথম নির্বাচনী লড়াইয়ে ছাপিয়ে গেলেন রাহুলকে

Date:

Share post:

শনিবারের নির্বাচনের ফলাফল কংগ্রেসের কাছে অনেকদিক থেকেই ছিল গুরুত্বপূর্ণ। একদিকে কংগ্রেসের নেতৃত্ব মহারাষ্ট্রে (Maharashtra) জোটের সম্মানরক্ষার লড়াই। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট বেঁধে ঝাড়খণ্ড রক্ষার লড়াইও ছিল গুরুত্বপূর্ণ। তবে সবথেকে বেশি নজর ছিল কেরালার ওয়েনাড়ে (Wayanad)। প্রথমবার নির্বাচনের ময়দানে নামা প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) লোকসভা উপনির্বাচনে (Loksabha By election) কী ফলাফল নিয়ে আসছেন তিনি, তাতে নজর ছিল গোটা কংগ্রেস পরিবারের। শেষ পর্যন্ত ওয়েনাড় থেকে অবশ্য তিনি যে মার্জিনে জয় লাভ করেন তা ছাপিয়ে গিয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোটের ব্যবধানকেও।

মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপি বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়া কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়েছে। জোটসঙ্গী দুই দলের থেকেই পিছিয়ে কংগ্রেস। অন্যদিকে ঝাড়খণ্ডে জেএমএমের (JMM) নেতৃত্বে মুখরক্ষা হয়েছে। তবে কংগ্রেসের ভরাডুবি আটকেছেন প্রিয়াঙ্কা। ওয়েনাড় লোকসভা (Wayanad Loksabha) নির্বাচনে বিপুল জয়ের মুখ দেখেছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (CPI) প্রার্থী সথ্যন মোকেরিকে ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে পরাজিত করেছেন তিনি। এর আগে ২০২৪ লোকসভা নির্বাচনেই রাহুল গান্ধীর জয়ের ব্যবধান ছিল ৩ লক্ষ ৬৫ হাজার।

দিনের শেষে তাই প্রিয়াঙ্কাকে নিয়েই কংগ্রেসের যত মাতামাতি। জয়ের পরে ওয়েনাড়ের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁকে নিজেদের প্রতিনিধি হিসাবে লোকসভায় পাঠানোর জন্য। সেই সঙ্গে ওয়েনাড়ে রাহুলের (Rahul Gandhi) পরিষেবার প্রসঙ্গ তুলে ধন্যবাদ জানিয়েছেন। প্রিয়াঙ্কার জয়ে অভিনন্দন রাজ্যের শাসকদলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “ঐতিহ্যশালী পরিবার থেকে এসেছেন। জয়লাভ করেছেন। আমাদের তরফ থেকে শুভেচ্ছা।” যদিও মহারাষ্ট্রের ফলাফলের পরে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তোলা হয়েছে প্রশ্ন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...