Saturday, March 14, 2026

৫৫ বছর পর মাদারিহাটে পরিবর্তন! বাম-রাম জমানার অবসান ঘটিয়ে প্রথম জয় তৃণমূলের

Date:

Share post:

বাংলার যে ছয় কেন্দ্রে উপনির্বাচন (By-election) হল, তার মধ্যে পাঁচটি ছিল তৃণমূলেরই (TMC) দখলে। শুধু মাদারিহাট ছিল বিজেপির (BJP)। আজ পর্যন্ত এই কেন্দ্রে তৃণমূল কোনওদিনই জয় পায়নি। এবার উপনির্বাচনে সেই অধরা মাধুরি লাভ করতে সমর্থ হল তৃণমূল কংগ্রেস। মাদারিহাটের (Madarihat) তৃণমূল কংগ্রেস প্রার্থী ৩০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির রাহুল লোহারকে। উত্তরের জেলায় তৃণমূলের এই সাফল্য বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরজি কর-কাণ্ডসহ যাবতীয় প্রতিকূলতাকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস রাজ্যের ছ’টি কেন্দ্রেই এবার নজরকাড়া ফল করেছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অবশ্যই মাদারিহাট। কেননা বিজেপির দখলে থাকা মাদারিহাট ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তার থেকেও বড় কথা তৃণমূল কংগ্রেস মাদারিহাট কেন্দ্রে এই প্রথম জয়লাভ করল। ২০১১ সাল থকেএ ১৩ বছর বাংলার ক্ষমতায় থাকলেও কখনই মাদারিহাট দখল করতে পারেনি তৃণমূল। বাম জমানায় আলিপুরদুয়ারের এই কেন্দ্রটি ছিল আরএসপির শক্তঘাঁটি। ১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কোনও বিরোধী শক্তিকে এখানে দাঁত ফোটাতে দেয়নি তৎকালীন বাম সরকার। এমনকী সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলেও মাদারিহাট ছিল বাম শরিক আরএসপির দখলে। তার আগে ১৯৬৭ সালে মাদারিহাটে জিতেছিল কংগ্রেস। সেই একবারই কংগ্রেসীদের হাতে গিয়েছিল মাদারিহাট। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের ভোটেও এই কেন্দ্র থেকে জয়ী হন আরএসপির কুমারী কুজুর। আর ২০১৬ এবং ২০২১-এ মাদারিহাট থেকে বিজয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। মনোজ টিগ্গা এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়ে সংসদে গিয়েছেন। ফলে বিধানসভার আসনটি শূন্য হয়। তাই উপনির্বাচন। আর এই উপনির্বাচনে জয়ী হয়ে মাদারিহাট জয়ের খরা কাটাল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টপ্পো এখানে ৩০ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। ১৯৬৭ সালের পর ফের কোনও দক্ষিণপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের হাতে উঠল মাদারিহাটের ক্ষমতা। একইসঙ্গে ৬-এ ৬ করে বিজেপি ও সিপিএমকে কার্যত মুছে দেয় তৃণমূল।

আরও পড়ুন- রোগী মৃত্যু ঘিরে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে উত্তেজনা, জরুরি বিভাগে ভাঙচুর


spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...