Tuesday, June 23, 2026

সোমে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন: দুই গুরুত্বপূর্ণ বিলে আলোচনা

Date:

Share post:

সোমবার থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন (winter session) শুরু হচ্ছে। এবারের অধিবেশনে কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তৃণমূলের আমলে প্রথমবার পেশ হচ্ছে একটি প্রাইভেট মেম্বার বিল (Private Member Bill)।

সোমবারের অধিবেশনে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের জন্য শোক প্রস্তাব গৃহীত হবে। মঙ্গল ও বুধবারে সংবিধানের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন হবে। মঙ্গলবার এই সংক্রান্ত প্রস্তাব পেশ করবেন খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভায় উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

শীতকালীন অধিবেশনে আরো একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। কলকাতা বিমানবন্দর থেকে লন্ডন সহ ইউরোপের বিভিন্ন শহরে সরাসরি বিমান চলাচলের বিল আনা হবে। তবে এই বিলগুলি নিয়ে কবে আলোচনা হবে সেই দিন নির্দিষ্ট হয়নি।

একটি প্রাইভেট মেম্বার বিল আনতে চলেছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। শৈশব রক্ষার দাবিতে আনা হচ্ছে এই বিলটি। তবে এই বিলটি নিয়েও কবে আলোচনা হবে তা নির্দিষ্ট হয়নি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...