Saturday, April 4, 2026

কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন

Date:

Share post:

ছুটির দিনে শহরে ফের আগুন! রবিবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। আগুন লাগল কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দো’তলায়। রবিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে।

রবিবার রাত্রে হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের শৌচাগারে হঠাৎ আগুনের শিখা দেখতে পান রোগীর পরিজনেরা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন- সোমে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন: দুই গুরুত্বপূর্ণ বিলে আলোচনা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...