Monday, April 6, 2026

সার্ভে ঘিরে ধুন্ধুমার! যোগীরাজ্যে ‘পুলিশের গুলিতে’ তিন মৃত্যুর অভিযোগ

Date:

Share post:

যোগীরাজ্যে বিক্ষোভ থামাতে পুলিশের গুলি। অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু হয় তিন যুবকের। উত্তরপ্রদেশের (Uttarpradesh) সম্ভলে রবিবার পুলিশকে লক্ষ্য করে ব্যাপক পাথরবৃষ্টির অভিযোগও উঠেছে। মসজিদের সার্ভে (survey) করাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হলেও পুলিশ গুলি চালায়নি বলেই দাবি করেছে উত্তরপ্রদেশ প্রশাসন।

রবিবার সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আদালতের নির্দেশে সার্ভে শুরু হয় সম্ভলের (Sambhal) শাহি জামা মসজিদের (Shahi Jama Masjid)। এই মসজিদ নিয়ে মামলায় দাবি করা হয়েছিল, মন্দির ভেঙে মোঘল আমলে এই মসজিদ নির্মাণ হয়েছিল। তারই সার্ভে করতে যান আধিকারিকরা। সেই সময় তিনদিক থেকে পাথর ছোঁড়ার (stone pelting) অভিযোগ করে পুলিশ। অন্তত ৩০০ মানুষ পুলিশ ও সার্ভের কর্মীদের ঘিরে ধরে বলে অভিযোগ। বিগত কয়েকদিন ধরেই মসজিদ নিয়ে মামলা ঘিরে এলাকায় উত্তাপ বাড়ছিল। রবিবার সেই পরিস্থিতি চরমে পৌঁছায়।

পাল্টা টিয়ার গ্যাসের (tear gas) সেল ফাটায় পুলিশ। তার মধ্যেও জারি থাকে সার্ভের কাজ। পরিস্থিতি শান্ত হলে এলাকাতেই তিন যুবককে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। একাধিক ভিডিওতে (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায় পুলিশকে বন্দুক হাতে গুলি চালাতেও। পরিস্থিতি সামলাতে এলাকা থেকে অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। তিন যুবকের মৃত্যুর পরে স্থানীয়দের দাবি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাঁদের। যদিও মৃত্যুর কারণ জানায়নি উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)।

জানা গিয়েছে তাঁদের নাম নৌমান, বিলাল ও নইম। তবে পুলিশের দাবি পাথর হামলায় ৩০ পুলিশ কর্মী আহত হয়েছেন। অন্তত দশটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনিতেই সম্ভলের মসজিদ নিয়ে শুরু হয়েছিল টানাপোড়েন। এবার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক নেতারাও এবার মাঠে নামলেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের দাবি, এলাকায় শান্তি বজায় থাকুক। সেই সঙ্গে বিচার পাক সাধারণ মানুষ।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...