Friday, April 3, 2026

খিদিরপুরে যুদ্ধজাহাজ সাবিত্রী: জনসাধারণের ঘুরে দেখার সুযোগ

Date:

Share post:

খিদিরপুর বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সাবিত্রী (INS Savitri)। আগামী ৪ ডিসেম্বর দেশজুড়ে পালিত হবে নৌদিবস। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে নৌবাহিনীর বিজয়কে স্মরণ করা হয় ভারতীয় নৌদিবসে (Indian Navy Day)। কলকাতায় অনুষ্ঠানে যোগ দিতেই ঠিক তার আগে ২৩ নভেম্বর খিদিরপুর বন্দরে হাজির ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

২৪, ২৫ ও ২৬ নভেম্বর জনসাধারণ পরিদর্শন করতে পারবেন ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ এনএস সাবিত্রী (INS Savitri)। এই ব্যবস্থা করেছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিনামূল্যে জাহাজ পরিদর্শন সকলে। শুধুমাত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড (Adhaar card) থাকলেই ‘সাবিত্রী’কে দেখা যাচ্ছে।

আইএনএস সাবিত্রী (INS Savitri) ভারতীয় প্রযুক্তিতে তৈরি করে মুম্বইয়ের মাজাগন ডক লিমিটেড। প্রায় ৩৫ বছর আগে অর্থাৎ ১৯৯০ সালের ৭ জুনে এই যুদ্ধ জাহাজ হাতে পায় নৌসেনার আধিকারিকরা। ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এই যুদ্ধজাহাজ। ‘সাবিত্রী’তে রয়েছে ৪০x৬০ বোফর্স গান (Bofors Gun) এবং চেতক হেলিকপ্টার (Chetak Chopper) পরিচালনার উপযোগী হেলিপ্যাড। কমান্ডার বিজয় ঝা-র নেতৃত্বে আইএনএস সাবিত্রী উপকূল এবং সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...