Monday, March 16, 2026

দ্বিতীয়বার মসনদে হেমন্ত, শপথে যোগ দেবেন মমতাও

Date:

Share post:

ঝাড়খণ্ডে নজির গড়ে টানা দ্বিতীয়বার মুখ‍্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। বৃহস্পতিবার তাঁর শপথ গ্রহণ (oath taking) অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাঁচি (Ranchi) যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।বৃহস্পতিবারই তিনি রওনা দেবেন রাঁচির উদ্দেশে। শপথ গ্রহণ অনুষ্ঠানের সেরে আবার তিনি কলকাতায় ফিরবেন ওইদিনই।

হেমন্ত সোরেনের আগে ঝাড়খণ্ডের (Jharkhand) কোনও মুখ্যমন্ত্রীই ভোটে জিতে পরপর দু’বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেননি। হেমন্ত সেই নজির গড়েছেন। বিজেপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে ঝাড়খণ্ডের মসনদে বসতে চলেছেন তিনি। এমন আনন্দের দিনে হেমন্ত সবার আগে যাকে স্মরণ করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন হেমন্ত। ভাইয়ের আবেদনের সাড়া দিয়ে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাঁচি যাচ্ছেন জেএমএম (JMM) নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে।

বাংলার মুখ‍্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেন স্বয়ং হেমন্ত (Hemant Soren)। সেইমতো বৃহস্পতিবারই রাঁচি (Ranchi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠান দুপুর সাড়ে তিনটেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই সময় নির্ধারিত হয়েছে। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে ফের কলকাতায় ফিরে আসবেন বৃহস্পতিবারই। উল্লেখ্য, ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৫১টিতেই জিতে এবার সরকার গড়ছেন হেমন্ত সোরেন।

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...