Wednesday, June 24, 2026

সোমে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেক

Date:

Share post:

রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনেই বিপুল জয়। এমনকী এবার দখলে এসেছে মাদারিহাট কেন্দ্রটিও। এই পরিস্থিতিতে আজ বিকেল চারটেয় কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) নেতৃত্বে বৈঠকে থাকবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি -সহ কর্মসমিতির সদস্যরা। ভোটের ফলের পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক রদবদল নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। একইসঙ্গে সোমবার থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে তৃণমূলের রণকৌশলের বিষয়ও এই বৈঠকে স্থান পেতে পারে বলে সূত্রের খবর।

শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলে সবুজ ঝড়। ছয়ে ৬ তৃণমূলের। বিজেপির দখলে থাকা মাদারিহাট কেন্দ্রটিও এসেছে রাজ্যের শাসকদলের দখলে। এক্ষেত্রে ভোট শতাংশ নিয়ে বিশ্লেষণ হতে পারে। কারণ, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনগুলি যে কোনও রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণের মডেল জয়ী হয়েছে মহারাষ্ট্রে। এদিকে আঞ্চলিকদলকে প্রাধান্য দিয়ে I.N.D.I.A. জয় পেয়েছে ঝাড়খণ্ডে। এই পরিস্থিতি বিশ্লেষণ করে ২৬-এর রণকৌশল স্থির হতে পারে এদিনের কর্ম সমিতির বৈঠকে।

বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সাংগঠিক স্তরে রদবদলের জল্পনা চলছে। ৭ নভেম্বর জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় দলে সাংগঠনিক রদবদলের জল্পনা উস্কে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। জানিয়ে ছিলেন, “আমার কাজ আমি করে দিয়েছি। চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গেছি। এবার নেত্রী সিদ্ধান্ত নেবেন“ সূত্রের খবর, এই সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠক।

এর পাশাপাশি, সোমবার থেকে শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় দলের অবস্থান কী হবে, আদানি-সহ কেন্দ্রীয় সরকারের বিরোধিতার ইস্যু নিয়ে অধিবেশনে কী স্র্যা টিজি নেওয়া হবে- সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে আলোচনার বিষয় নিয়ে তৃণমূলের তরফে কোনও তথ্য মেলেনি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...