Monday, March 16, 2026

বিরোধীদের নিশানায় গুন্ডামি তোপ, নিজে সংসদে জবাব দিতে নারাজ মোদি

Date:

Share post:

শীতকালীন অধিবেশনের শুরুতেই ঝাঁঝাল সুর প্রধানমন্ত্রীর গলায়। বিরোধীদের দিকে ছুঁড়লেন গুন্ডামির তোপ। কিন্তু বিরোধীদের দাবি মেনে তিনি নিশ্চিত করলেন না, আদানি-কাণ্ড ও মণিপুর ইস্যুতে তিনি সংসদে জবাব দেবেন। ভুল শুধরে মণিপুরে যাবেন। উল্টে বিরোধীদের আক্রমণ শানাতে শোনা গেল তাঁকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ, মুষ্টিমেয় কিছু লোক নিজেদের স্বার্থে গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রীর এই বিবৃতিতে বিতর্ক তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী নিজে সংসদে সুস্থ আলোচনার আবেদন জানাচ্ছেন কিন্তু বিরোধীদের দাবি মানছেন না। তিনি বলছেন রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে ফায়দা খোঁজার চেষ্টা করছে। এদেরকে দেশের জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে। তাঁর কথায়, সংসদের কার্যকলাপ বন্ধ করে লাভের লাভ কিছুই হয় না। যাঁরা এই কাজ করেন, জনতা তাঁদের থেকে দূরে সরে যান। বার বার জনতার কাছে প্রত্যাখ্যাত হয়েও তাঁরা শোধরান না। এই সব লোকেদের সাজা জনতা ভোটের বাক্সে দিয়ে দেয়। যাঁরা দেশের গণতন্ত্রকে সম্মান করেন না, তাদেরকেও জনতা সম্মান করেন না। এঁরা নিজেরাও কাজ করেন না, অন্যদেরও করতেও দেন না। তাই বিরোধীদের কাছে অনুরোধ করব জনগণের আবেগকে সম্মান করুন। কিন্তু বিরোধীরা দেশের জনগণের সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন না। পাল্টা বিরোধীদের জবাব, প্রধানমন্ত্রীই দেশের সমস্যা নিয়ে ভাবছেন না। যদি ভাবতেন, তাহলে আদানি-কাণ্ড এবং মণিপুর ইস্যুতে সংসদে জবাব দিতেন। এক বছরেও বেশি সময় করে জ্বলছে মণিপুর, তিনি বিদেশে সংবর্ধনা না নিয়ে সবার আগে মণিপুরছ ছুটতেন। কিন্তু তিনি তা করেননি। দেশের জলন্ত ইস্যুতে প্রধানমন্ত্রীর জবাব চাওয়াকে গুন্ডামি বলে চালাতে চাইছেন তিনি। জনতা ওনাকেই জবাব দেবেন।

দেশের সমস্যার কথা এড়িয়ে গিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের কাছে ভারতের সম্মানে প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেন, আজ গোটা বিশ্ব ভারতকে দেখছে। ভারত আজ যে উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে তা সত্যিই গর্বের। এখান থেকে বার্তা যাক গোটা বিশ্বে। আসুন আমরা হারিয়ে যাওয়া সময়ের জন্য অনুতপ্ত হই। অধিবেশনকে ফলপ্রসূ করে তুলি, যা বিশ্বব্যাপী ভারতের মর্যাদাকে শক্তিশালী করবে।

এদিকে এবারের অধিবেশনে বিরোধীদের অন্যতম অস্ত্র হতে চলেছে আদানির ঘুষ কেলেঙ্কারি, মণিপুর, যৌথ সংসদীয় কমিটিতে গায়ের জোরে নিয়ম ভেঙে ওয়াকফ বিল পাস করিয়ে নেওয়ার মতো বিষয়গুলি।

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...