Saturday, April 4, 2026

অস্ট্রেলিয়া পৌঁছে অনুশীলন শুরু রোহিতের

Date:

Share post:

গতকালই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন রোহিত শর্মা। আর সোমবারই অনুশীলনে নেমে পড়লেন ভারত অধিনায়ক। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার জন্য স্ত্রী রীতিকা সাজদের পাশে ছিলেন রোহিত। সেই কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি হিটম্যান। তবে দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন রোহিত। যেই টেস্ট হবে দিন-রাতের। গোলাপি বলে এই ম্যাচ। আর সেই কারণেই এদিন গোলাপি বলে অনুশীলন সারেন ভারত অধিনায়ক।

আগামী ৬ ডিসেম্বর থেকে ফের অ্যাডিলেডে খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। সেই প্রস্তুতিতে নেমে পড়েন রোহিত। তবে এদিন প্রথমে কোচ গৌতম গম্ভীরের পাশে বসে বেশ কিছুক্ষণ খেলা দেখেন তিনি। এরপরই অনুশীলনে নামেন রোহিত। নেটে গিয়ে পিঙ্ক বলে ব্যাট করতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, অন্তত ৪০ মিনিট নেটে ব্যাট করেছেন ভারত অধিনায়ক। নবদীপ সাইনি, যশ দয়াল এবং মুকেশ কুমারের মতো ভারতের রিজার্ভ দলের বোলারদের খেলেছেন রোহিত। জানা যাচ্ছে, বেশ কিছুক্ষণ বল করেছেন রবীন্দ্র জাদেজাও। এ ছাড়া থ্রো-ডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনাবীরত্নেকেও খেলেন রোহিত। পরিচিত পুল শট খেলতে দেখা যায় রোহিতকে।

এদিকে রোহিত দলের সঙ্গে যোগ দেওয়ায় খুশি যশপ্রীত বুমরাহ। এই নিয়ে তিনি বলেন, “রোহিতকে যতটা সাহায্য করার দরকার ততটাই করব।“

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...