Monday, March 16, 2026

ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামছে তৃণমূল, দলনেত্রীর নির্দেশে শনিতে সমাবেশ

Date:

Share post:

ওয়াকফ বিলের (Waqf Bill) বিরোধিতায় বড় সমাবেশ করার নির্দেশ দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ নভেম্বর দলের সংখ‍্যালঘু সেলকে রানি রাসমণি রোডে এই সভা করার নির্দেশ দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম‍্যান তথা ইটাহারের বিধায়ক মোশারাফ হোসেন ওই সমাবেশের আয়োজন করবেন। ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভায় তৃণমূলের মুখ‍্যসচেতক কল‍্যাণ বন্দ‍্যাপাধ‍্যায় (Kalyan Banerjee), মেয়র ফিরহাদ হাকিমও।

এদিকে, বিধানসভার শীতকালীন অধিবেশনে ওয়াকফ (Waqf Bill) নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ওয়াকফ নিয়ে কে কী বক্তব্য পেশ করবেন এখনও দল জানায়নি বলে জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। সোমবার তৃণমূলের ওয়ারকিং কমিটির বৈঠক রয়েছে। সেখানে কে কী বলবে, কাকে কাকে বলতে দেওয়া হবে সেই বিষয়টা ঠিক করে দেওয়া হবে। কেন্দ্র যেটা করছে তার পাল্টা বিল নিয়ে আলোচনা করা হতে পারে বলে এদিন বিধানসভার অন্দরে জানান শোভনদেব।








spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...