Monday, June 8, 2026

বিধানসভায় শুভেন্দুর ঘরে অভয়ার মা-বাবা! ১০ ডিসেম্বর যাবেন রাজভবনেও

Date:

Share post:

মামলা সুপ্রিম কোর্ট আর শিয়ালদহ আদালতে। তদন্তে CBI। ইতিমধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রাইকেই মূল অভিযুক্ত ধরে নিয়ে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতি উস্কানি দিয়ে অশান্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে BJP। সদস্য সমাপ্ত উপনির্বাচনে একটি আসনও না পেয়ে এবার আর জি করের মৃতা চিকিৎসক-পড়ুয়ার মা-বাবাকে বিধানসভায় উপস্থিত বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার, বিজেপির কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shudhendu Adhikari) ঘরে যান অভয়ার মা-বাবা। ১০ ডিসেম্বর রাজভবনেও যাবেন বলে সূত্রের খবর।

এদিন মৃতার মা-বাবাকে নিয়ে বেলা ১২টা নাগাদ গাড়িতে বিধানসভার প্রধান ফটকে হাজির হন সজল। কিন্তু নিরাপত্তার কারণে তাঁদের টাউনহলের দিক থেকে যেতে বলা হয়। বিধানসভায় ঢুকে বিরোধী দলনেতার ঘরে যান তাঁরা। সূত্রের খবর, সেখানে মেয়ের মৃত্যুর সুবিচারের দাবি জারি রাখতে অনুরোধ জানান নির্যাতিতার বাবা। আইনি লড়াইয়েও সহযোগিতা চান। অভয়ার মা বলেন, “দেখতে দেখতে ১০০ দিন পেরিয়ে গেল! এখনও জানতে পারলাম না, সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল? কারা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত?” কথা বলতে বলতে কেঁদে ফেলেন সন্তানহারা দম্পতি। পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা। বলেন, সুবিচারের দাবিতে বিজেপির সমস্ত বিধায়ক সক্রিয় থাকবেন।

আরও খবর: আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

বিচার দ্রুত করার দাবিতে ১০ ডিসেম্বর বিধানসভার ভিতরে এবং বাইরে বিরোধীদলের বিধায়করা ধর্নায় বসবেন বলে জানান শুভেন্দু (Shudhendu Adhikari)। দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাবেন তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে, তদন্ত যখন সিবিআই করছে, তখন বিধানসভায় দ্রুত তদন্ত-বিচারের দাবি কেন? বিধানসভা নির্বাচনে হালে পানি না পেয়েই কি অভয়া-আবেগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে চাইছ বিজেপি!








Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...