Tuesday, June 23, 2026

প্যান কার্ডে যুক্ত হচ্ছে কিউআর কোড! কী কী সুবিধা পাওয়া যাবে এবার

Date:

Share post:

প্যান কার্ডে (PAN Card) এবার বড়সড় বদল আসতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, প্যান কার্ডের সঙ্গে কিউআর কোড (QR code) সংযুক্ত করার। নয়া এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু সুবিধা মিলবে আয়করদাতাদের (Income tax)।

সম্প্রতি প্যান ২.০ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেজন্য বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা। এক বিবৃতিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন সে কথা। প্যান ২.০ (PAN 2.0) প্রকল্প চালু হলে প্যান কার্ডে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। সব থেকে উল্লেখযোগ্য এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড (QR Code)। তারপরে বেশ কিছু সুবিধা মিলবে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, প্যান কার্ডে কিউআর কোড সংযুক্ত হওয়ার ফলে আর্থিক লেনদেন অনেক সহজতর হবে আয়করদাতাদের‌। সেই আর্থিক লেনদেনে বজায় থাকবে স্বচ্ছতাও। লেনদেনের গতিও বাড়বে। রোখা যাবে ডিজিটাল জালিয়াতি (digital fraud)। অর্থাৎ প্যান কার্ডে কিউআর কোড সংযুক্ত হলে সুরক্ষিত লেনদেনের সুবিধা পাবেন আয়কর দাতারা। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত করতেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন মন্ত্রী।

এই বিষয়ে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছেন, প্যান ২.০ (PAN 2.0) প্রকল্প আয়করদাতাদের অনেক সুবিধা দেবে। নতুন প্রযুক্তিতে তাঁরা অনেক স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে প্যান ২.০ প্রকল্প এক উল্লেখযোগ্য পদক্ষেপ। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড হয়ে উঠবে সুরক্ষা কবচ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...