Sunday, June 14, 2026

নৈহাটি উপনির্বাচনের বিপুল ভোটে জয়, আজ ‘বড়মা’র মন্দিরে মমতা

Date:

Share post:

নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Naihati Assembly by election) তৃণমূল প্রার্থী সনৎ দে (Sanat Dey) প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে জয়লাভ করার পর আজ মঙ্গলবার ‘বড়মা’র মন্দিরে পুজো দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর দুপুর তিনটে নাগাদ মন্দিরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা।

ভোট সাফল্যের পরই উত্তর ২৪ পরগনার নৈহাটির শতাব্দী প্রাচীন ‘বড়মা’র মন্দিরে মুখ্যমন্ত্রীর আগমনের খবরে স্বভাবতই এলাকায় বেড়েছে নিরাপত্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দিরে প্রবেশ এবং প্রস্থানে বিশেষ সিকিউরিটি মোতায়ন করা হচ্ছে। সোমবার এ নিয়ে মন্দির কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়।এবারের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান আগের বিধায়ক পার্থ ভৌমিকের (Partha Bhowmik) ব্যবধানকেও পেরিয়ে গিয়েছে। সব বিতর্ককে মাঠের বাইরে পাঠিয়ে বিপুল জনসমর্থন আদায় করেছেন দক্ষ ক্রীড়া সংগঠক সনৎ দে। মাস ছয়েক আগে আবার বিজেপির অর্জুন সিং-কে হারিয়ে লোকসভা আসনে জয়ী হয়েছেন পার্থ। একসঙ্গে ডাবল সেলিব্রেশনে তৃণমূলের কর্মী সমর্থকেরা। সুপ্রিমোর ‘বড়মা’র মন্দিরে আগমন তাঁদের মধ্যে বাড়তি উন্মাদনা জাগিয়েছে। পুত্রের খবর মন্দির কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর জন্য আলাদা করে বিশেষ পুজোর ব্যবস্থা রেখেছে। সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়ছে।

Related articles

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...