Sunday, June 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পেল ভারতীয় দল। এদিন বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল যশপ্রীত বুমরাহ-এর দল। অজিদের জয়ের দরকার ছিল ৫৩৪ রান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্যাট কামিন্স-লাবুশানেরা।

২) পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। অজিদের হারায় ২৯৫ রানে। নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারার পর টিম ইন্ডিয়াকে নিয়ে কম সমালোচনা হয়। আর এদিন যেন সেই সব সমালোচনার জবাব দিলেন বিরাট কোহলি-যশপ্রীত বুমরাহরা। আর এই জয়ের ফলে ফের একবার বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এর শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল।

৩) জেড্ডায় ২০২৫ আইপিএল-এর মেগা নিলামে টেবিলে ঝড় তুলেছেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় পন্থকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। পন্থকে নিয়ে লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, আমাদের পরিকল্পনায় পন্থ ছিল। আমরা ওর জন্য প্রায় ২৬ কোটি টাকা ধরে রেখেছিলাম।

৪) দ্বিতীয় দিনেও বেশ চমক দেখা যায় নিলামে। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে যায় ক্রুনাল পান্ডিয়া। ৩ কোটি ২০ লক্ষ টাকা ওয়াশিংটন সুন্দরকে নিল গুজরাত টাইটান্স। টাইটান্স। ১ কোটি ৫০ লক্ষ টাকায় কলকাতা কিনল পাওয়েলকে। ২ কোটি টাকায় দিল্লি নিল দক্ষিণ আফ্রিকার ওপেনার ফ্যাফ ডুপ্লেসিকে।

৫) অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন রোহিত শর্মা। আর সোমবারই অনুশীলনে নেমে পড়লেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন রোহিত। যেই টেস্ট হবে দিন-রাতের। গোলাপি বলে এই ম্যাচ। আর সেই কারণেই এদিন গোলাপি বলে অনুশীলন সারেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন- জেড্ডায় আজ ছিল আইপিএল-এর মেগা নিলামের দ্বিতীয় দিন, চলুন দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কোন দলে গেলন

 

Related articles

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...