Saturday, June 27, 2026

জেড্ডায় আজ ছিল আইপিএল-এর মেগা নিলামের দ্বিতীয় দিন, চলুন দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কোন দলে গেলন

Date:

Share post:

গতকাল থেকে জেড্ডায় শুরু হয়েছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। গতকাল নিলামে ৭২ জন ক্রিকেটারকে বিভিন্ন দল নিয়েছে। যেখানে ঝড় তুলেছিলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্ট। অপরদিকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়রকে পঞ্জাব কিংস। দ্বিতীয় দিনেও বেশ চমক দেখা যায় নিলামে। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে যায় ক্রুনাল পান্ডিয়া। ৩ কোটি ২০ লক্ষ টাকা ওয়াশিংটন সুন্দরকে নিল গুজরাত টাইটান্স।

চলুন দেখে নেওয়া যাক আজ কোন ক্রিকেটার কোন দলে যোগ দিলেন।

৭৫ লক্ষ টাকায় গুজরা টাইটান্সে আসেন ইশান্ত শর্মা । ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে ক্রুনাল পান্ডিয়া । অপরদিকে ৩ কোটি ২০ লক্ষ টাকা ওয়াশিংটন সুন্দরকে নেয় গুজরাত টাইটান্স। ১ কোটি ৫০ লক্ষ টাকায় কলকাতা কিনল পাওয়েলকে। ২ কোটি টাকায় দিল্লি নিল দক্ষিণ আফ্রিকার ওপেনার ফ্যাফ ডুপ্লেসিকে। ৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নিল গুজরাত টাইটান্স।

অপরদিকে রাজস্থান রয়্যালস তুলে নেয় নীতীশ রানাকে। ২০২৩ সালে কেকেআর-কে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে জস ইংলিসকে তুলে নিল পঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে রায়ান রিকেলটনকে। ১ কোটি টাকা দিয়ে তাঁকে নেয় মুম্বই। চেন্নাই সুপার কিংস নেয় অংশুল কম্বোজকে । ৩ কোটি ৪০ লক্ষ টাকা নেন তারা। ৬ কোটি ৫০ লক্ষ টাকায় ভারতীয় পেসার তুষার দেশপাণ্ডেকে নিল রাজস্থান। গুজরাত ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় আরশাদ খানকে। দিল্লি নিল দর্শন নলকন্ডেকে। ৩০ লক্ষ টাকা পেলেন তিনি। স্বপ্নিল সিংকে ৫০ লক্ষ দিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মণীশ পাণ্ডেকে কিনে নেয় কেকেআর। ৭৫ লক্ষ টাকায় তাঁকে নিল কলকাতা। লখনৌ কিনল শাহবাজ আহমেদকে। ২ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে নিল লখনৌ। ৩ কোটি টাকায় অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে তুলে নেয় বেঙ্গালুরু। ২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসরকে নেয় কলকাতা। নিলামের শেষ পর্বে ঝড় তোলে কেকেআর। পর পর ক্রিকেটার কেনে কলকাতা । অজিঙ্ক রাহানে, মইন আলি এবং উমরান মালিককে কিনে নেয় কলকাতা। ২ কোটি টাকায় দেবদত্ত পাড়িক্কলকে কিনে নেয় বেঙ্গালুরু। প্রথমে অবিক্রিত ছিলেন তিনি। ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কেনে রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন- পারথে অজিদের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ?


Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...