Saturday, April 4, 2026

আদানি ইস্যুকে বেশি গুরুত্ব নয়, অধিবেশনে জোর জনস্বার্থের বিষয়ে: দলের সংসদীয় বৈঠকে বার্তা অভিষেকের

Date:

Share post:

সম্প্রতি ঘুষ-কাণ্ডে নাম জড়িয়েছে আদানির নাম। সংসদের অধিবেশনের প্রথমদিনেই সেই বিষয় নিয়ে তুমুল শোরগোল। তবে, চলতি লোকসভা বা রাজ্যসভার অধিবেশনে এই বিষয়টিতে অত বেশি গুরুত্ব নয়। বদলে জোর দিতে হবে বাংলার বঞ্চনা, মূল্যবৃদ্ধি-সহ জনস্বার্থের বিষয়ে। বুধবার, দিল্লিতে দলের সংসদীয় বৈঠকে এই বার্তা দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন দলীয় সাংসদদের নিয়ে সংসদে তৃণমূলের পার্টি অফিসে বৈঠকে বসেন অভিষেক। সেখানেই তিনি জানান, আগের অধিবেশনের মতোই এবারও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়াতে হবে। এর পাশাপাশি, বেকারত্ব, মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, মণিপুরের পরিস্থিতি, সারের দাম বৃদ্ধি, সারের সরবরাহ কম- এই সব জনস্বার্থের বিষয়গুলি তোলা হবে সংসদের অধিবেশন। এই নিয়ে কেন্দ্রের মোদি সরকারের অবস্থান দাবি করা হবে।

আরও খবর: স্পিডব্রেকার হব না: শিণ্ডের দাবি সত্ত্বেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ শিবসেনা

এদিন থেকেই লোকসভা (LokSabha) ও রাজ্য়সভার (RajyaSabha) শীতকালীন অধিবেশনের কাজ শুরু হয়েছে। কিন্তু প্রথমদিনই দুকক্ষই আদানি ইস্যুতে উত্তাল হয়। ফলে কিছুক্ষণের মধ্যেই অধিবেশন দিনের মতো মুলতুবি করে দিতে হয়। তবে, আদানি ইস্যু নিয়ে সংসদে তৃণমূলের অবস্থান এদিন দলীয় সাংসদদের কাছে স্পষ্ট করে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলনেত্রীর দেখানো পথেই তিনি জানান, আদানি ইস্যুকে অত বেশি গুরুত্ব নয়। বদলে সাধারণ মানুষের ইস্যুই সংসদে তুলে ধরতে হবে।








Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...