Saturday, April 4, 2026

ESI-এ কর্মরত group D চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর! বেতন বাড়ালেন জনদরদী মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ESI-এ কর্মরত Group D চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর! বেতন বাড়ল ৩ হাজার টাকা। মাসে ১২০০০ টাকা থেকে বেড়ে হল ১৫০০০ টাকা। বুধবার এই বিষয়ে নোটিশ (Notice) জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে কর্মচারী সংগঠন।

রাজ্য শ্রম কমিশনের বিজ্ঞপ্তি দিয়ে Group D পদে অস্থায়ী কর্মীদের রাজ্যের বিভিন্ন ইএসআই প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ করেছিল। বেতন বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সেই সম্পর্কিত নোটিশ জারি করা হয়।

রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, “জনদরদী ও কর্মীদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। তিনি যে সবসময় কর্মীদের কথা ভাবেন তার প্রমাণ এই বেতন বৃদ্ধি। এর ফলে উপকৃত হবেন ইএসআইয়ে কর্মরত ৮১৮ জন গ্রুপ ডি কর্মী। বর্ধিত বেতন চলতি নভেম্বর থেকেই তাঁরা পাবেন।”

ইতিমধ্যেই রাজ্যের আরও কয়েকটি ক্ষেত্রের কর্মীরাও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাঁদের সেই বিষয়গুলিও সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। প্রতাপ নায়েক জানান, “আরও কয়েকটি ক্ষেত্রে কর্মচারীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”








Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...