Saturday, April 4, 2026

দু’বছর ধরে মৃত্যু আর ধ্বংসলীলার পর, যুদ্ধবিরতির ঘোষণা ইজরায়েলের! 

Date:

Share post:

আপাতত দু মাসের জন্য শান্তি। যুদ্ধ বিরতির (Declaration of Armistice) সিদ্ধান্ত নিল ইজরায়েল (Israel) । মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli Prime Minister Benjamin Netanyahu)। আগামী ৬০ দিন ইজরায়েল এবং হিজবুল্লা একে অপরের উপর কোনও হামলা চালাবে না। স্বাক্ষরিত হয়েছে চুক্তি।

দু’বছর ধরে যুদ্ধ চলছে।এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় লেবাননে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৬ হাজার। ২৭ নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টে থেকে কার্যকর হচ্ছে এই সংঘর্ষবিরতি। পরিস্থিতি অনুযায়ী এই চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে খবর। হিজবুল্লা গোষ্ঠী ও ইজরায়েলের মধ্যে এই যুদ্ধ বিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমেরিকা ও ফ্রান্স। চুক্তির শর্তে বলা হয়েছে, হিজবুল্লা ও অন্যান্য জঙ্গি সংগঠন ইজরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হবে না। আগামী দুমাসের মধ্যে লেবানন নিজেদের এলাকা নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তাবাহিনী মোতায়েন করতে পারবে। লেবাননে হিজবুল্লা তাদের জঙ্গি সংগঠন নতুন করে তৈরি করতে পারবে না। যদি হিজবুল্লা বা অন্য কোনও জঙ্গি সংগঠন ইজরায়েলের জন্য ঝুঁকির কারণ হয় তবে অবশ্যই আত্মরক্ষার অধিকার থাকবে ইজরায়েলের। চুক্তি সম্পন্ন হওয়ার পরেই আমেরিকা জানিয়েছে, মধ্যপ্রাচ্য নিয়ে ভালো খবর রয়েছে। ইজরায়েল ও লেবাননের প্রধানমন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে। ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে ধ্বংসাত্মক যুদ্ধ শেষ করতে আমেরিকার প্রস্তাব মেনে নিয়েছে দুই পক্ষই। এই চুক্তির পর আমেরিকাকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু এক্সে-এ লিখেছেন, “সংঘর্ষবিরতি চুক্তি সম্পন্ন হলেও এর মেয়াদ কতদিন থাকবে তা লেবাননের উপর নির্ভর করছে। কোনওভাবে শর্ত লঙ্ঘন করলে কড়া জবাব দেব আমরাও।”


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...