Tuesday, June 23, 2026

কেরলে অনগ্রসর শ্রেণির ৬২ লাখ পেনশন সরকারি আধিকারিকদের অ্যাকাউন্টে!

Date:

Share post:

আর্থিকভাবে পিছিয়ে পড়া ৬২ লাখ রাজ্যবাসীর পেনশন সরকারি আধিকারিকদের অ্যাকাউন্টে ঢুকেছে, যা নিয়ে হুলস্থুল কেরলে। কীভাবে এতদিন ধরে এই ঘটনা চলছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাদের জন্য পেনশন ধার্য করা হয়েছে, তারা ঠিক মতো পেনশন পাচ্ছেন কিনা তা নিয়ে একটি সমীক্ষা চালাচ্ছিল রাজ্য অর্থ দফতর।তখনই আর্থিক বেনিয়মের ঘটনাটি প্রকাশ্যে আসে।এরপরই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের ৬২ লাখ মানুষ এই সরকারি পেনশেনের সুবিধা ভোগ করেন। এই শ্রেণির মানুষের জন্য মাসে ১ হাজার ৬০০ টাকা পেনশন বরাদ্দ করা হয়েছে। কিন্তু অর্থ দফতরের অডিট করার সময় দেখা যায়, পেনশেনের সেই টাকা দিব্যি সরকারি কর্মীদের একাংশের অ্যাকাউন্টে ঢুকেছে।যে সব সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পেনশনের ওই টাকা ঢুকেছে, তার সংখ্যা প্রায় ১ হাজার ৫০০।

কে নেই সেই তালিকায়।যাদের অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকেছে সেই তালিকায় সরকারি কলেজের অধ্যাপক, গেজেটেড অফিসারও রয়েছেন। বিষয়টি নিয়ে হুলস্থুল পড়তেই রাজ্যের অর্থমন্ত্রী কেএন বালগোপাল তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যাবস্তা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...