Saturday, April 4, 2026

ট্যাব জালিয়াতি ধরেছি, নতুন আইন আসছে: বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ট্যাব জালিয়াতি রুখতে একটি অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে টাকা নয়ছয় হলে তার খবর মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ট্যাব-সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা একটা নতুন অ্যাপ তৈরি করেছি। রাজস্থান থেকে শুরু করে জামাতাড়া গ্রুপ এই ধরনের কিছু গ্রুপ সাইবার প্রতারণার মাধ্যমে ট্যাবের টাকা জালিয়াতি করেছে। পুলিশকে ধন্যবাদ তারা এদের বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। ভবিষ্যতে যাতে এ-ধরনের ঘটনা আটকানো যায় তার জন্য কড়া ব্যবস্থা নিচ্ছি আমরা।

মুখ্যমন্ত্রীর সংযোজন, প্রায় ১৬০০ কোটি টাকা আমরা খরচ করেছি ট্যাবের জন্য। তার কিছু টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। আমরা একটা সিস্টেম করছি সমস্ত প্রকল্পের জন্য। প্রকল্পের নির্দিষ্ট টাকা অন্য কারও কাছে গেলে যিনি এর দায়িত্বে রয়েছেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথা থেকে একটা জিনিস স্পষ্ট আগামী দিনে এই ধরনের কোনওরকম সাইবার প্রতারণা বা নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে আর কাউকে রোয়াত করবে না রাজ্য সরকার। সংশ্লিষ্ট বিষয়ে যিনি বা যাঁরা দায়িত্বে থাকবেন তাঁদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেবে সরকার। যাতে এই ধরনের জালিয়াতি বা প্রতারণার ঘটনা আটকানো যায়।

আরও পড়ুন- পারথে কোন মন্ত্রে সাফল্য পেয়েছিলেন বিরাট ? ফাঁস করলেন গাভাস্কর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...