Sunday, June 28, 2026

গভীর হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীতের আমেজে ধাক্কা!

Date:

Share post:

পূর্বাভাস মতোই সাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সপ্তাহের শেষের দিকেই তা ঘূর্ণিঝড়ের আকার (Clyclonic Formation) নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি তেমনটা হয় সেক্ষেত্রে এই নতুন সাইক্লোনের নাম হবে ফেনজল (Fengal), যা সৌদি আরবের নামকরণে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও শীতের (Winter) আমেজে যে বাধা তৈরি হতে পারে তেমনটা আগেই জানিয়ে রেখেছিলেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। যত সময় এগোচ্ছে ততই সেই ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে।

তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও বুধবার বিকেলের পর থেকে ঠান্ডার মেজাজ খানিকটা ব্যাকফুটে। সন্ধের পর শহরতলির বেশ কিছু জেলায় মফস্বল বাড়িতে হালকা করে ফ্যান চালাতে হয়েছে বলেও খবর। তবে নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই ঘূর্ণিঝড় চলে গেলে কনকনে শীত পড়তে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী। দক্ষিণবঙ্গে শুক্রবারে পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে। সপ্তাহের শেষে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাগুলিতে।চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া।ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে উত্তর থেকে দক্ষিণ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...