Saturday, March 14, 2026

ঝাড়খণ্ডে স্কুলের ভেতর প্রধান শিক্ষিকাকে গু.লি শিক্ষকের

Date:

Share post:

ঝাড়খণ্ডে ক্লাসে ঢুকে প্রধান শিক্ষিকাকে গুলি করল এক শিক্ষক। হঠাৎ করেই এমন এক ভয়ঙ্কর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেওঘর মোহনপুর ব্লকের চিত্রপোকা আপগ্রেডেড মধ্য বিদ্যালয়ে এদিনের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রধান শিক্ষিকা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে গুলি বার করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

আজ, বৃহস্পতিবার দুপুরে দিকে স্কুল চলাকালীন প্রধান শিক্ষিকা চাঁদনী কুমারী ক্লাসে বাচ্চাদের পড়াচ্ছিলেন। হঠাৎ করেই অভিযুক্ত শিক্ষক হাতে পিস্তল নিয়ে ক্লাসে ঢুকে পড়ে এবং প্রধান শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে প্রধান শিক্ষিকার হাতে। ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তবে সেখানে অপেক্ষা না করে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্কুলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। ‌গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হাতে লাগার ফলে প্রাণে বেঁচে গেলেন প্রধান শিক্ষিকা। যেকোন সময় কোন পড়ুয়ার গায়ে লাগতে পারত গুলি। দিশেহারা হয়ে ছাত্রছাত্রীরা যে যার মতো স্কুল থেকে পালিয়ে যায়। ‌অভিভাবকরা জানান এই ঘটনায় তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে।

রক্তাক্ত প্রধান শিক্ষিকাকে দেখে আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে পড়ুয়ারা। ক্লাস থেকে বেরিয়ে ছুটতে থাকে তারা। গুলির শব্দ ও বাচ্চাদের চিৎকার শুনে স্কুলের অন্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত প্রধান শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যায়। এরপরেই ডাক্তররা অস্ত্রোপচার করে তার দেহ থেকে গুলি বার করেন। সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষক প্রধানশিক্ষিকার থেকে মিডডে মিলের বরাদ্দ থেকে অর্থ দাবি করেছিলেন। কিন্তু প্রধান শিক্ষিকা রাজি না হওয়ায় ওই শিক্ষক তাঁকে গুলি করেন।

আরও পড়ুন- মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত, ব্যর্থ ইউনূস সরকার: চিন্ময় দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি হাসিনার


spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...