Tuesday, June 23, 2026

ঐশ্বর্যার মোবাইল ওয়ালপেপারে রহস্যময় ছবি! নামের পাশ থেকে উধাও ‘বচ্চন’ পদবি

Date:

Share post:

অভিষেক-ঐশ্বর্যার (Abhishek Bachchan-Aishwarya Rai) দাম্পত্য ভাঙনের জল্পনার মাঝেই নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে কি কোন বিশেষ বার্তা নিতে চাইলেন প্রাক্তন বিশ্বসুন্দরী? গত ৪৮ ঘণ্টায় এই বিতর্ক যখন মাথাচাড়া দিচ্ছে তখনই ঘটল আরেক ঘটনা। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে এক হাতে ফোন, অন্য হাতে একটি কালো ব্যাগ নিয়ে রাই সুন্দরী যখন বেরোচ্ছেন তখন মিডিয়ার ক্যামেরাবন্দি ঐশ্বর্যার ফোনের ওয়ালপেপারে রহস্যময় ছবি দেখা গেছে। তারপর অভি – অ্যাশের (Abhishek-Aishwarya relationship status) বিয়ে বিচ্ছেদ নিয়ে নয়া আলোচনা শুরু নেটপাড়ায়।

দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বর্যাকে শুধু রাই হিসেবে পরিচয় করানো হয়ে। ‘বচ্চন’ পদবি উধাও ছিল। তাতে বিচ্ছেদ-সন্দেহ আরও দানা বেঁধেছে। যদিও এই প্রসঙ্গে অভিষেক বা ঐশ্বর্যা দু’জনেরই মুখে কুলুপ। আর সেই সময়ই ঐশ্বর্যার ফোনের ওয়ালপেপারে থাকা ছবির এক ঝলক অনেক প্রশ্ন তুলে দিয়েছে। নেটাগরিকদের একাংশের মতে, বচ্চনবধূর ফোনের ওয়ালপেপারে তাঁর এবং আরাধ্যার ছবি রয়েছে।কেউ বলছেন শ্বশুর অমিতাভের (Amitabh Bachchan) সঙ্গে ছবি রয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ভাইরাল ভায়ানি’ হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। বহু মানুষ কমেন্ট করেছেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...