Friday, April 3, 2026

আইএসএল-এ প্রথম জয় ইস্টবেঙ্গলের, নর্থইস্টকে হারাল ১-০ গোলে

Date:

Share post:

আইএসএল-এ প্রথম জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোল দিয়ামানতাকোসের। কার্ডের জন্য দলে এদিন ছিলেন না নাওরেম মহেশ ও নন্দকুমার। সেখানে সুযোগ পেয়ে ছাঁপ ফেলে পিভি বিষ্ণু। এদিন ম্যাচে বাঁদিক থেকে তিনি বার বার ব্যতিব্যস্ত করছিলেন নর্থইস্টকে।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় অস্কার ব্রুজোর দল। যার ফলে ম্যাচের ২৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করেন দিয়ামানতাকোস। মাদিয়া তালার পাসে হেডে দুরন্ত গোল দিয়ামানতাকোসের। এরপর লাল-হলুদকে ছেঁকে ধরে ডুরান্ড চ্যাম্পিয়নরা। তবে পালটা আক্রমণ করতে ভুল করেনি লাল-হলুদ। তবে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকেন অস্কার ব্রুজোর দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট । আক্রমণ সানায় লাল-হলুদও। তবে এরই মধ্যে ১০ জনে হয় যায় নর্থইস্ট। লাল কার্ড দেখে মাঠ ছারেন নর্থইস্টের বেমামার। এরপর দশজনের নর্থইস্টকে চেপে ধরে তালাল, দিয়ামানতাকোসরা। অপরদিকে ম্যাচের শেষ মুহুর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লালচুংনুঙ্গা। এরপর আক্রমণে ঝাপায় আলবিয়াচ, আলাদিন আজেরাইরা। তবে গোলের দরজা খুলতে পারেননি তারা। অপরদিকে শেষ মুহুর্তে আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ব্রুজোর দল। আর এই জয়ের ফলে চলতি আইএসএল-এ প্রথম জয় পেল লাল-হলুদ।

আরও পড়ুন-কেকেআরে যোগ দিতেই ব্যাট হাতে জ্বলে উঠলেন রাহানে 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...