Wednesday, March 11, 2026

বিনিয়োগের গন্তব্য বাংলা: BGBS-এর আগে দিল্লিতে ৪২ দেশের সঙ্গে বৈঠক অমিত-চন্দ্রিমার

Date:

Share post:

FICCI-এর সঙ্গে অংশীদারিত্বে আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS)২০২৫-এর পূর্বসূচী অনুযায়ী দিল্লিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে বাংলায় বিনিয়োগের সুযোগ কতটা তা বিস্তারিত তুলে ধরলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থদফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya),প্রধান উপদেষ্টা ডঃ অমিত মিত্র (Dr Amit Mitra)। ৪২ দেশের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং সিনিয়র কূটনীতিকরা এতে অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় ৫ ও ৬ ফেব্রুয়ারি ফ্ল্যাগশিপ সামিট বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫ আয়োজিত করতে চলেছে। তার আগে দিল্লির এই বৈঠকে BGBS নিয়ে আগ্রহ দেখানোর পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূতরা বাংলায় বিনিয়োগের ব্যাপারে আশাবাদী বলেই জানা যাচ্ছে।

ভার্চুয়ালি এই বৈঠকে ডঃ অমিত মিত্র জানান যে বর্তমানে পশ্চিমবঙ্গ উৎপাদন এবং সরবরাহের উল্লেখযোগ্য কেন্দ্রে পরিণত হচ্ছে। যার জেরে একদিকে যেমন রফতানি বাড়ছে তেমনই অন্যদিকে তৈরি হচ্ছে চাকরির সুযোগ। গতিশীল নেতৃত্ব এবং আগামির কথা মাথায় রেখে চিন্তাশীল নীতির রূপায়ণ বাংলাকে চাকরি ভিত্তিক এক উন্নত অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ, মজবুত পরিকাঠামো এবং একটি দক্ষ কর্মীবাহিনীর জন্য নিরবচ্ছিন্ন সমন্বয় সাধন করছে। সেই কারণেই যত সময় যাচ্ছে বাংলা বিনিয়োগের সঠিক গন্তব্যে পরিণত হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বন্দনা যাদব এবং পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এই বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখেন। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের সেক্রেটারি পি. মোহনগান্ধী বাংলায় বিনিয়োগের সম্ভাবনার দিকগুলো উপস্থিত রাষ্ট্রদূতদের সামনে তুলে ধরেন।

ইউরোপ, আরব ও মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ওশিয়ানিয়া, উত্তর আমেরিকা, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের কূটনীতিকরাও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করেন। তাঁরা আশাবাদী যে আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বাংলার সঙ্গে বিশ্বের কৌশলগত ও ব্যবসায়িক সম্পর্কের ভিত আরও মজবুত করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের গতিশীল অর্থনীতি এবং বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিশ্বের বুকে বাংলার নাম ব্যবসায়িক ক্ষেত্রকে আরও উজ্জ্বল করবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...