Saturday, April 4, 2026

গঙ্গোপাধ্যায় বাড়ির কন্যার জীবনে রঙিন বসন্ত! বন্ধুর প্রেমের প্রস্তাবে ‘হ্যাঁ’ সৌরভের ভাইঝির

Date:

Share post:

বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যা প্রেমে পড়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) ভাইঝির জীবনে শীতের আমেজে এলো বসন্ত। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গেই প্রেমের সম্পর্কে (Love relationship) জড়িয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) মেয়ে স্নেহা। খবরে সিলমোহর দিলেন তাঁর মা মোম গঙ্গোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবিও শেয়ার করেছন।

চলতি বছরেই বিবাহ বিচ্ছেদ করে অর্পিতা চট্টোপাধ্যায়কে (Arpita Chatterjee) বিয়ে করে নতুন ইনিংস শুরু করেছেন সিএবি (CAB) প্রেসিডেন্ট। মেয়ের জীবনে নতুন মানুষ আসার খবরের তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আবেগে আপ্লুত স্নেহাশিসের প্রাক্তন স্ত্রী মোম (Mome Ganguly)। তাঁর পোস্টে রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে যুগলকে। একটি ছবিতে একেবারে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে স্নেহাকে আংটি সহ প্রেমের প্রস্তাব দিতেও দেখা গিয়েছে প্রেমিক নিখিলকে। মোম লেখেন, ‘একটা ভীষণ মিষ্টি, পড়াশোনা অন্ত প্রাণ, পরিশ্রমী এবং মিশুকে তরুণের সঙ্গে সদ্য স্নাতক মেয়ে, যে স্নাতকোত্তর পর্বের প্রথম বছরে পড়াশোনা করছিল, আলাপ হয়। সঙ্গে সঙ্গেই খুব ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। আমি কার্যত নিজে দেখেছি দুই খুব ভাল বন্ধু কীভাবে ব্যক্তিগত, শিক্ষা সংক্রান্ত ও সামাজিক সমস্যা কাটিয়ে উঠতে একে অপরকে সাহায্য করেছে এবং অভিজ্ঞদের মতো করে সমস্ত কিছু সামলেছে। ক্লান্তিহীন দলগত প্রচেষ্টা। আর ওদের যে দুর্দান্ত বোঝাপড়া আর রসায়ন, তাতেই ওরা একে অন্যের প্রতি প্রেম আবিষ্কার করে। এবং একদিন রোমাঞ্চকর একটি ট্রেকিংয়ের ফাঁকে নিখিল যখন স্নেহাকে প্রেমের প্রস্তাব দেয়, ও রাজি হয়ে যায়।’ যদিও সৌরভ বা ডোনার তরফ থেকেও এই সংক্রান্ত কোনও মন্তব্য আসেনি।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...