Wednesday, May 27, 2026

বৈঠক ছেড়ে গ্রামের বাড়িতে শিণ্ডে! ‘ঘোষণা’র চমক শিবসেনার

Date:

Share post:

দিল্লিতে অমিত শাহর বৈঠক শেষে মহাযুতী জোটে (Mahayuti) ‘সব কিছু ঠিক আছে’ দাবি করলেও আদতে যে কিছুই ঠিক নেই নিজেই প্রমাণ করে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাত শিন্ডে (Eknath Shinde)। মুখ্যমন্ত্রী পদ নিয়ে অসন্তোষের জেরে জোটের বৈঠকেই যোগ না দেওয়ার সিদ্ধান্ত শিণ্ডের। যদিও বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি শিবির।

একই সঙ্গে বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিল ঝাড়খণ্ড (Jharkhand) ও মহারাষ্ট্র (Maharashtra)। বিপুল সংখ্যা গরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারল না বিজেপি নেতৃত্বাধীন মহাযুতী (Mahayuti) জোট। অথচ বৃহস্পতিবার শপথ নিয়ে প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jemant Soren)। শিবসেনা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) কটাক্ষ, বিজেপির এত বেশি আসন, তা সত্ত্বেও মোদি-শাহর কথা কেউ শুনছে না মহারাষ্ট্রে।

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বৈঠক শেষে একনাথ শিণ্ডে দাবি করেন আলোচনা ইতিবাচক। মুম্বইতে (Mumbai) দ্বিতীয় বৈঠকেই ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর নাম। অথচ সেই দ্বিতীয় বৈঠকের আগেই গ্রামের বাড়ি চলে গেলেন শিণ্ডে (Eknath Shinde)। যার জন্য বাতিল হয়ে গেল মুম্বইয়ের বৈঠক। শিণ্ডে অনুগামী শিবসেনা নেতাদের দাবি, মুখ্যমন্ত্রিত্ব মিলবে না বুঝে স্বরাষ্ট্র মন্ত্রীর (Home ministry) পদ হাতে রাখতে চেয়েছিল শিবসেনা (Shivsena)। একদিকে শিণ্ডের ‘সাধারণ মানুষ’ ইমেজে ভর করে মহাযুতীর ভোটে জয়। তার উপর কোটা আন্দোলনও একা সামলেছেন শিণ্ডে। এরপরে তাঁকেই ‘সাইডলাইন’ (sideline) করে দেওয়া কিছুতেই মানবেন না দলের কর্মীরা। শনিবারই শিবসেনা বড় ঘোষণা করবে বলে দাবি দলের নেতা-কর্মীদের। যদিও এখনও নীরব বিজেপি শিবির বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেবেন্দ্র ফাড়নবিশ।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...