Tuesday, June 9, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর হাইব্রিড মডেল মানতে রাজি পিসিবি, তবে আইসিসিকে শর্ত তিন

Date:

Share post:

আজ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠক। আর জানা যাচ্ছে সেই বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া হাইব্রিড মডেল মানতে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এক্ষেত্রে আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে পিসিবি। সেই শর্ত মানলে তবেই বিসিসিআই-এর হাইব্রিড মডেলে রাজি হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কী সেই শর্ত? জানা যাচ্ছে, পাকিস্তানের তিনটি শর্তের মধ্যে অন্যতম হল, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাদ পড়ে তাহলে আগের সূচি অনুযায়ী সেমিফাইনাল ও ফাইনাল লাহোরেই হবে। দুবাইয়ে আর কোনও ম্যাচ হবে না। দ্বিতীয়ত, পরবর্তীকালে ভারতকে যদি আইসিসি কোনও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেয়, তাহলে ভারতে খেলতে আসবে না পাকিস্তান। পাকিস্তানের সব প্রতিযোগিতা কোনও নিরপেক্ষ দেশে ফেলতে হবে। এবং শেষ শর্ত হল, হাইব্রিড মডেল অনুযায়ী ভারতের গ্রুপ পর্বের ম্যাচ দুবাইয়ে হতে পারে। তাদের নক আউট পর্বের খেলাও সেখানে হলে সমস্যা নেই। কিন্তু ভারতের বিরুদ্ধে যে সব দল খেলতে যাবে তাদের নিরাপত্তা পর্যাপ্ত থাকতে হবে।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতের আপত্তির কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। বিসিসিআই জানিয়ে দিয়েছে পাকিস্তানে টিম ইন্ডিয়াকে পাঠাবে না । হাইব্রিড মডেলের কথা আইসিসিকে জানিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন- হার দিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের অভিযান শুরু ভারতের, ১ রান করেন বৈভব সূর্যবংশী


Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...