Friday, June 26, 2026

ট্রাম্পের প্রশাসনে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, FBI-এর পরিচালক কাশ প্যাটেল

Date:

Share post:

আমেরিকার (America) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরেই একের পর এক ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতকে গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার সেই তালিকায় নাম উঠে এলো কাশ প্যাটেলের। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) এর পরিচালক পদে তাঁকে বসলেন আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এর আগে সিআইএ প্রধান হওয়ার দৌড়ে নাম ছিল কাশ প্যাটেলের। কিন্তু পরবর্তীতে জন ব়্যাটক্লিফ এই পদের জন্য নির্বাচিত হন। নিজের এক্স হ্যান্ডলে ট্রাম্প লেখেন, “আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাজ করবেন কাশ্যপ ‘কাশ’।”

কাশ্যপ প্রমোদ প্যাটেল আমেরিকার (America) প্রশাসনিক মহলে ‘কাশ’ নামেই খ্যাত। হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা পদে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিসম ডিরেক্টরেট অফ দ্য ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলর সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন কাশ।

কাশের বাবা উগান্ডার নাগরিক ও মা তানজানিয়ার।১৯৭০ সালে কানাডা থেকে আমেরিকায় যায় গুজরাতি এই পরিবার। কাশের জন্ম নিউইয়র্কেই। এখন নিউইয়র্কেরই বাসিন্দা তাঁরা। সেখানেই কাশ প্যাটেলের লেখাপড়া। পরে ফ্লোরিডা গিয়ে স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে আরও চার বছর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। ওয়াশিংটনে গিয়ে সেখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে টেররিসম প্রসিকিউটর হিসেবে কাজ করেন। ২০২০ সালে আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হন কাশ।








Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...