Friday, June 26, 2026

রাতভর তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত ‘ফেনজল’, চেন্নাইয়ে মৃত ১

Date:

Share post:

রাতভর তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় (Cyclone) ‘ফেনজল’। শক্তি হারিয়ে রবিবার সকালে পুদুচেরির কাছেই অবস্থান করছে। বেলা সাড়ে ১১টার মধ্যে আরও শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে মৌসম ভবন। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ‘ফেনজলের’ কারণে চেন্নাইয়ে (Chennai) এক জনের মৃত্যু হয়েছে বলে খবর।

শনিবার রাতভর উত্তর তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালায় ‘ফেনজল’। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে ঢোকে। মৌসম ভবন জানিয়েছে, রাত আড়াইটে পর্যন্ত তামিলনাড়ু এবং পুদুচেরির উপর দিয়ে এগিয়েছে ঘূর্ণিঝড়। তামিলনাড়ুর (Tamilnadu) উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ‘ফেনজলের’ জেরে চেন্নাইয়ে একজনের মৃত্যু হয়েছে। পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তি ঝড়ের সময়ে এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

রবিবার ভোর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ‘ফেনজল’। এদিন ভোর পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। ভোর ৪টের পর আবার বিমান ওঠানামা শুরু হয়। ঝড়ের কারণে শনিবার সন্ধে ৭টা পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে চেন্নাইমুখি বেশ কিছু বিমান যাত্রাপথ। সমুদ্রে সব ধরনের নৌ চলাচলও বন্ধ রবিবার পর্যন্ত। বিপর্যস্ত লোকাল ট্রেন চলাচল। চেন্নাই ডিভিশনে সংখ্যায় কম ট্রেন চলছে।

চেন্নাইয়ের উপকূল সংলগ্ন বিস্তীর্ণ অংশ জলমগ্ন। পুদুচেরিতেও নীচু এলাকা ডুবে গিয়েছে। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। শনিবারই উপকূল সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় তামিলনাড়ু (Tamilnadu) এবং পুদুচেরিতে একাধিক ত্রাণশিবির খোলা হয়েছে। ‘ফেনজল’ দুর্বল হলেও বৃষ্টি থামছে না চেন্নাইতে। মৌসম ভবন জানিয়েছে, ৩ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরলে ভারী বৃষ্টি চলতে পারে।








Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...