Monday, June 22, 2026

আইসিসির চেয়ারম্যান পদে বসলেন জয় শাহ, জানালেন আগামী লক্ষ্য

Date:

Share post:

অবশেষে প্রতিক্ষার অবসান। আইসিসির চেয়ারম্যান পদে বসলেন জয় শাহ। প্রত্যাশা মতোই ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের কার্যভার গ্রহণ করলেন জয়। ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। আগস্ট মাসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব ছেড়ে এবার বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে জয় শাহ। আর দায়িত্ব নিয়েই, আগামীর লক্ষ্যের কথা জানিয়ে দিলে আইসিসির চেয়ারম্যান।

এদিন দায়িত্ব নিয়ে জয় শাহ বলেন, “ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইসিসির পরিচালক এবং সদস্য বোর্ডগুলির সমর্থন এবং বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা এখন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্যও কাজ করছি আমরা। চেষ্টা করা হচ্ছে খেলাটাকে আরও আকর্ষণীয় করার। তিন ধরনের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের ক্রিকেটেরও বিশ্বব্যাপী প্রসারের চেষ্টা করা হচ্ছে। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আইসিসির সব কমিটি এবং সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চাই।“

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আইসিসির চেয়ারম্যান পদে ছিলেন গ্রেগ বার্কলে। তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন জয় শাহ। ২০০৯ সালে প্রথম ক্রিকেট প্রশাসনে এসেছিলেন জয় শাহ। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তাঁর কাজ শুরু। বিসিসিআইয়ে কনিষ্ঠতম সচিবও তিনি।

আরও পড়ুন- প্রকাশ্যে এল জুনিয়র হিটম্যানের নাম, ছেলের নাম কি রাখলেন রোহিত-রীতিকা ?


Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...