Wednesday, June 24, 2026

স্ট্যান্ড রোডের পাশে দোকানে আগুন, নিয়ন্ত্রণে দমকলের পাঁচ ইঞ্জিন

Date:

Share post:

রবিবার দুপুরে স্ট্যান্ড রোডের (Strand Road) ধারে আগুনের জেরে আতঙ্ক ছড়ালো। হাওড়া ব্রিজে ওঠার মুখে গঙ্গার ধারের একটি দোকানে আগুন লাগার ঘটনা প্রথম লক্ষ্য করেন স্থানীয় পথচারিরা। দ্রুত দমকল বিভাগের তৎপরতায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই আগুনের জেরে বড় ক্ষয়ক্ষতি না হলেও ছুটির দিনে ব্যাহত হয় হাওড়ামুখী যানবাহন চলাচল।

স্থানীয়দের দাবি, স্ট্যান্ড রোডের ধারে একটি দোকানে বেলা একটা নাগাদ আগুন লাগে। দোকানের উপরে থাকা লোহার হোর্ডিং (hoarding) গ্যাস কাটার দিয়ে কাটার কাজ চলছিল। সেই সময় গ্যাস কাটারের আগুনের ফুলকি পাশের ত্রিপল ও প্লাস্টিকে পড়ে আগুন লাগে। সেই সময় স্ট্যান্ড রোড দিয়ে যাওয়া পথচারিরা সেই আগুন দেখে পুলিশকে সতর্ক করলে ডাকা হয় দমকলকে।

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন (fire engines)। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি। দাহ্য পদার্থ থাকায় ছোট ফুলকি থেকে আগুন বড় আকার নেয় বলে অনুমান দমকলের। তবে ছুটির দিন হওয়ায় এলাকায় বড় কোনও বিপত্ত হয়নি বলে দাবি স্থানীয়দের।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...