Wednesday, June 24, 2026

দার্জিলিং মেলো-টি উৎসবের আয়োজন চলছে জোরকদমে

Date:

Share post:

দার্জিলিং মেলো-টি উৎসবের আয়োজন চলছে জোরকদমে।দু বছরে পা দিল এই উৎসব। এই বছর জিটিএ এবং দার্জিলিং পুলিশ সংগঠিত করতে চলেছে এই উৎসবের।আগামী ১৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ্ই উৎসবের উদ্বোধন করবেন। উদ্যোক্তারা জানিয়েছেন, এই উৎসবটি এই বছর ভারতের সেরা ১৭টি প্রাণবন্ত উৎসবের তালিকায় তালিকাভুক্ত হয়েছে! পাহাড়ের এই উৎসব মূলত স্থানীয় প্রতিভা এবং পর্যটন বৃদ্ধির জন্য। দার্জিলিং-এর পুলিশ সুপারের তরফে এমনটাই জানানো হয়েছে।

এই উৎসবে একই ছাদের তলায় পর্যটকরা পাবেন নানান ধরনের পাখির মুখোমুখি হতে। থাকছে অ্যাডভেঞ্চারস স্পোর্টস। খোঁজ মিলবে ভিলেজ ট্যুরিজমের। এরই পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্র প্রদর্শনী। বাড়তি পাওনা হিসেবে থাকবে কালচারাল ফুড এবং ক্রাফট। থাকছে শর্ট ফিল্ম ফেসটিভাল। একইসঙ্গে অনুষ্ঠিত হবে দার্জিলিং হিল ম্যারাথন প্রতিযোগিতা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...