Saturday, April 4, 2026

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দুই মামলা খারিজ আদালতে

Date:

Share post:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দুই মামলা খারিজ করে দিয়েছে আদালত।রবিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) আদালতে বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে দেন।বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা ২০১৪ সালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি করেছিলেন।সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী এমরান আহমদ চৌধুরী জানান, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা দুটি মামলা এক দশক পর খারিজ করে তারেক রহমানকে খালাস করে দিয়েছেন আদালত।

২১অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, এই রায়ে প্রমাণ হল, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল।তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল যে তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।এই রায়ের পর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দমিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...